reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 05 মে 2026 ইং
১০২ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশাচালকদের অবরোধ, ৬ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় অটোরিকশাচালকদের অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে লোহাকৈর বাজার সড়কের মাথায় শত শত অটোরিকশাচালক জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জানা যায়, মহাসড়কে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও কোনাবাড়ী থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত এসব যান দীর্ঘদিন ধরে চলাচল করে আসছিল। সম্প্রতি সালনা হাইওয়ে পুলিশ এ বিষয়ে অভিযান জোরদার করলে অটোরিকশাচালকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এর আগে গত ৪ মে অভিযানের সময় ক্ষুব্ধ চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। এর জেরে মঙ্গলবার সকাল থেকে অটোরিকশাচালকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অটোচালক আব্দুল খালেক মোল্লাহ ও কামরুজ্জামান অভিযোগ করেন, পুলিশের কিছু সদস্য নিয়মিত টাকা নেন এবং বিনিময়ে মোবাইল বার্তার মাধ্যমে মহাসড়কে চলাচলের অনুমতি দেন। যারা টাকা দেয় না, তাদের গাড়ি আটক করে হয়রানি করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সালনা হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। তাই নিয়মিত অভিযান চালানো হচ্ছে। টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, চালকদের সঙ্গে আলোচনা করে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০