reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 05 মে 2026 ইং
৭০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে খাবারে চেতনানাশক মিশিয়ে প্রবাসীর বাড়িতে চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে লন্ডন প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় গৃহকর্মীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনাটি ঘটে গত ২৩ এপ্রিল উপজেলার কেশবপুর গ্রামে প্রবাসী আরশ আলী ও তার স্ত্রী গুলনাহার বেগমের বাড়িতে। অভিযোগ অনুযায়ী, গৃহকর্মী শিল্পা বেগম (৫০) রাতের খাবার ও চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, চেক বই ও জমির দলিল চুরি করে পালিয়ে যায়।

পরদিন সকালে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় উদ্ধার হন। পরে তাদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর নাতি মো. এনাম হোসেনের অভিযোগের ভিত্তিতে ৪ মে জগন্নাথপুর থানায় মামলা হয়। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকা থেকে গৃহকর্মী শিল্পা বেগম ও তার সহযোগী নেছার আহমদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের কাছ থেকে নগদ ৬৬ হাজার টাকা, ৪০ পাউন্ড বৈদেশিক মুদ্রা, একটি চেক বই ও জমির দলিল উদ্ধার করা হয়। এছাড়া সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি জুয়েলারি দোকান থেকে চোরাইকৃত একজোড়া কানের দুল জব্দ করা হয়েছে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হযরত আলী জানান, জিজ্ঞাসাবাদে আসামি শিল্পা বেগম চেতনানাশক মিশিয়ে চুরির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

“মাদক জীবন ধ্বংস করে”— কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

ঈদুল আজহা উপলক্ষে চৌকিবাড়ি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

আজ নিমগাছীতে ঐতিহ্যবাহী বাঁশের মেলা ও জামাই বরণ উৎসব

ঈদ নিরাপত্তায় নির্ঘুম প্রহরী, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান

চান্দাইকোনা পশুর হাটে র‍্যাব-১২’র কঠোর নিরাপত্তা ব্যবস্থা

১০

ঈদকে ঘিরে চান্দাইকোনা হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাব-১২

১১

রায়গঞ্জে “মাই প্রমিজ ডে” পালিত

১২

রায়গঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১৪

ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

১৫

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

ঈদের আগে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের

১৭

সিলেটে খালে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

১৮

রায়গঞ্জ ইউএনও অফিসের প্রবেশপথে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

১৯

পৌর এলাকায় অভিযান: ৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০