খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নিহত আঁখি আক্তার স্থানীয় ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের মাড়া খলায় রোদে শুকাতে দেওয়া ধান গোছানোর কাজ করছিল আঁখি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খলায় ধান গোছানোর সময় আকস্মিক বজ্রপাতে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতর দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় খোলা মাঠে কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন