reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 15 মে 2026 ইং
৬৩ বার পড়া হয়েছে

শিবচরে কুকুরের আক্রমণে আহত ১০, ঢাকায় চিকিৎসাধীন গুরুতর তিন শিশু

মাদারীপুরের শিবচর উপজেলায় কুকুরের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। গুরুতর আহত তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উৎরাইল মধ্যের বাজার এলাকায় একটি কুকুর হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ চালায়। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছে মরিয়ম আক্তার (৫), আয়ান (২), মুরসালিন (৫) ও রুবিনা (৫)। আহত শিশুদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহতদের প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে গুরুতর আহতদের রাজধানীতে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, উৎরাইল নয়াবাজার, কৃষি ব্যাংক মোড় ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে কুকুরের উপদ্রব রয়েছে। বিশেষ করে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকায় কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের একা বাইরে না পাঠাতে এবং কুকুর দেখলে সতর্ক থাকার জন্য অভিভাবকদের সচেতন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

কামারখন্দে মাদকসেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রায়গঞ্জে সরকারি করণ অগ্রযাত্রার নায়ক ভিপি আয়নুল হক, পেলেন সংবর্ধনা

রায়গঞ্জের চান্দাইকোনায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ভুঁইয়াগাতী সেতুর দুই পাশে ভাঙ্গা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের নীরবতা

রায়গঞ্জের আবুদিয়া-শৈলী সবলা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বিশ্বকাপ খেলা দেখে ফিরছিলেন, পথেই থেমে গেল আসিফের জীবন

রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

বগুড়াকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ও বিমান চলাচলের হাবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাদকবিরোধী সচেতনতা ও খেলাধুলায় উৎসাহ দিতে ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

১০

রায়গঞ্জে গ্রাম পাঙ্গাসী–বৈকুণ্ঠপুর সড়ক বেহাল, দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর

১১

রায়গঞ্জে ইছামতী রক্তদান সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

সিরাজগঞ্জে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা ও অধিকার রক্ষা” শীর্ষক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠিত

১৩

উল্লাপাড়ায় বসতবাড়ির জমি কেটে ক্ষতি ও হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১৪

নেটওয়ার্ক নেই, স্বাস্থ্যকেন্দ্র অচল—বাজেটে সমাধান চান চৌহালীর চরবাসী

১৫

তাড়াশে হ্যাচারির পচা ডিমের বর্জ্যে পরিবেশ দূষণ, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

শার্শায় জামিনে মুক্ত প্রধান শিক্ষিকার যোগদান, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

১৭

সিরাজগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোডাউন

১৮

ধানগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক যেন মৃত্যুফাঁদ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

১৯

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে চার মাদক কারবারির কারাদণ্ড

২০