reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 20 মে 2026 ইং
৭৭ বার পড়া হয়েছে

পুনর্ভবা নদীতে ভেসে যাওয়া বাংলাদেশির লাশ ১৯ দিন পর ফেরত দিল ভারত

দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মৎস্যজীবী ইসমাইল হকের (৬০) লাশ ফেরত দিয়েছে ভারত। নিখোঁজের ১৯ দিন পর আজ বুধবার (২০ মে) দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ আনুষ্ঠানিকভাবে লাশটি হস্তান্তর করে।

লাশ হস্তান্তরের সময় দুই দেশের বিজিবি, বিএসএফ ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহত ইসমাইল হক বিরল উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা।


নিহতের ছেলে হায়দার আলী জানান, গত ১ মে বিকেলে বাড়ির পাশে পুনর্ভবা নদীর লালমাটিয়া স্লুইসগেট এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তার বাবা। ধারণা করা হচ্ছে, স্লুইসগেটের কপাট খুলে দেওয়ায় পানির তীব্র স্রোতে তিনি ভেসে যান। ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো খোঁজ পায়নি। পরে ৫ মে ভারতের একটি অনলাইন পত্রিকায় অজ্ঞাত লাশ উদ্ধারের খবর দেখে স্বজনদের সন্দেহ হয়। ওপারে থাকা এক আত্মীয়ের মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানায় গিয়ে লাশটি ইসমাইলের বলে শনাক্ত করা হয়।


হিলি ইমিগ্রেশন চেকপোস্টেও ভারপ্রাপ্ত ইনচার্জ এ এস আই মো. তালেব হোসেন জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনের পর আজ লাশ হস্তান্তর করা হয়েছে। ভারতের গঙ্গারামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছিল। ময়নাতদন্ত শেষে আজ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে লাশ দেশে এনে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১০

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১১

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৪

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৫

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৬

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৭

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৮

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৯

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

২০