reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
১০ বার পড়া হয়েছে

কারাবন্দী সাংবাদিক মনজুরুল আলমকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান আরএসএফের

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী সাংবাদিক মনজুরুল আলমকে (পান্না) অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠনটি বলেছে, মনজুরুল আলমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আনা ‘মিথ্যা অভিযোগ’ অবশ্যই প্রত্যাহার করতে হবে।

মঙ্গলবার আরএসএফের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মনজুরুল আলম ‘মানচিত্র’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। গত ২৯ আগস্ট ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে তাঁকে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরএসএফের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কাজ করা ‘মঞ্চ ৭১’ নামের নাগরিক সমাজের একটি প্ল্যাটফর্ম ওই বৈঠকের আয়োজন করেছিল। হঠাৎ একদল ব্যক্তি সেখানে ঢুকলে পরিস্থিতির অবনতি ঘটে। বৈঠকে অংশগ্রহণকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ‘সহানুভূতিশীল’ বলে অভিযোগ তোলেন তাঁরা। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটেছিল ২০২৪ সালে কয়েক সপ্তাহের ব্যাপক বিক্ষোভে রক্তক্ষয়ী দমন–পীড়ন চালানোর পরে।

গোলটেবিল বৈঠক ঘিরে পরিস্থিতির অবনতি হলে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশ ডেকেছিলেন মনজুরুল আলম। সেখানে হামলাকারীদের গ্রেপ্তারের বদলে মনজুরুল আলমসহ গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তার পর থেকে মনজুরুল আলমসহ গ্রেপ্তার গোলটেবিলের অন্য অংশগ্রহণকারীরা বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ‘অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের’ ভিত্তিহীন অভিযোগে কারাবন্দী রয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে এ বিষয়ে বক্তব্য চেয়েছিল আরএসএফ। তবে তিনি তাতে সাড়া দেননি।

আরএসএফের দক্ষিণ এশিয়া ডেস্কের প্রধান সেলিয়া মারসিয়ে বলেছেন, ‘সাংবাদিক মনজুরুল আলমকে আটক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী আচরণকে তুলে ধরেছে। এই সরকার সমালোচনাকারীদের কণ্ঠ রোধের জন্য সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করছে। কেবল নিজ দেশের ইতিহাস নিয়ে প্রকাশ্যে আলোচনায় অংশ নেওয়ার জন্য একজন সাংবাদিককে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে, এটা গ্রহণযোগ্য নয়। আমরা তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগগুলো তুলে নেওয়ার এবং অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আরএসএফের প্রতিবেদনে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর জামিনের জন্য মনজুরুল ইসলামের করা আবেদন খারিজ করা হয়। এখন পর্যন্ত এ মামলার বিচারের কোনো দিনও ধার্য করা হয়নি। জামিনের আবেদন শুনানির সময় মনজুরুল আলমের সাক্ষাৎকার নিতে যাওয়া দুই সাংবাদিক একজন আইনজীবীর আক্রমণের শিকার হন। তাঁদের মধ্যে সময় টিভির আসিফ হোসাইনকে মারধর করেন ওই আইনজীবী। এ ছাড়া বাংলা আউটলুকের সাংবাদিক মুকতাদির রশিদকে হুমকি দেন তিনি।

মনজুরুল আলম ছাড়াও বাংলাদেশে আরও পাঁচ সাংবাদিককে কারাবন্দী করে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আরএসএফের প্রতিবেদনে। তাঁরা হলেন ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শাহরিয়ার কবির ও শ্যামল দত্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান: ২৬ লক্ষাধিক টাকার চোরাচালানি মালামাল জব্দ

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের ঢল, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৭: ১৩ জনই নওগাঁর চুল ব্যবসায়ী

তাড়াশে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ দুর্ঘটনা: রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

মাথার ওপর ঝুলছে মৃত্যুফাঁদ, আতঙ্কে হাটপাঙ্গাসি বাজারের মানুষ

পরকীয়ার টানে সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ঘরছাড়া, অতঃপর মামলা

মহাসড়কে চাঁদাবাজি: হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ ক্লোজড

রায়গঞ্জে অবশেষে সরছে ঝড়ে পড়া গাছ, স্বস্তিতে এলাকাবাসী

১০

“মাদক জীবন ধ্বংস করে”— কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

১১

ধানগড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, মামলা রুজু

১২

ঈদুল আজহা উপলক্ষে চৌকিবাড়ি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

১৩

রাস্তার ওপর বিশাল গাছ, রাত নামলেই বাড়ছে মৃত্যুঝুঁকি

১৪

আজ নিমগাছীতে ঐতিহ্যবাহী বাঁশের মেলা ও জামাই বরণ উৎসব

১৫

ঈদ নিরাপত্তায় নির্ঘুম প্রহরী, মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান

১৬

চান্দাইকোনা পশুর হাটে র‍্যাব-১২’র কঠোর নিরাপত্তা ব্যবস্থা

১৭

ঈদকে ঘিরে চান্দাইকোনা হাটে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাব-১২

১৮

রায়গঞ্জে “মাই প্রমিজ ডে” পালিত

১৯

রায়গঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০