খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রোববার (৩১ মে) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বারাদি বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনের সময় তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ১০ সদস্যের ওই দলকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সীমান্তে ঠেলে দিয়েছে বা ‘পুশইন’ করেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) লে. কর্নেল নাজমুল হাসান অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বারাদি বিওপির টহল দল দায়িত্ব পালনকালে সীমান্ত এলাকায় ১০ জনের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত অতিক্রমের কারণ সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।
মন্তব্য করুন