reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 31 মে 2026 ইং
১৬৫ বার পড়া হয়েছে

শেরপুর থেকে ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক সজিব

বগুড়ার শেরপুর উপজেলার হাপুনিয়া গ্রামের ১৮ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন যুবক মো. সজিব ইসলাম নিখোঁজ হয়েছেন। গত শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি শেরপুর থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা গ্রামে তার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই তিনি নিখোঁজ হয়ে যান।

সজিব ইসলাম হাপুনিয়া গ্রামের মৃত মো. সাইফুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের ভালো-মন্দ বোঝার সক্ষমতা খুবই সীমিত। এ কারণে তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবারের দাবি, শেরপুর থেকে রায়গঞ্জের পথে কোনো এক স্থানে তিনি পথ হারিয়ে ফেলেছেন। নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সজিবের মা ও স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে জানান, পরিবারের একমাত্র আশা এখন মানুষের সহযোগিতা। কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।

সজিবের সন্ধান পেলে ০১৩১২-৩৬৯৬১৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া নিকটস্থ থানা বা বগুড়ার শেরপুর থানা এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এবং খোঁজখবর নিয়ে সজিবকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন। একটি তথ্য বা একটি শেয়ার হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হারানো হাসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০