reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 29 অক্টোবর 2025 ইং
১৮ বার পড়া হয়েছে

সুরা কারিআয় কেয়ামতের ভয়াবহতার বর্ণনা

সুরা কারিআয় কেয়ামতের ভয়াবহতার বর্ণনা ছবি: ক্যানভা

সুরা কারিআহ কোররআনের ১০১তম সূরা। মক্কায় অবতীর্ণ এ সুরাটির আয়াত সংখ্যা ১১টি ও রুকু সংখ্যা ১টি। এ সুরায় কেয়ামতের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরা হয়েছে। কেয়ামতকে বলা হয়েছে মহাবিপদ। শেষে বলা হয়েছে কেয়ামতের দিন যার নেক কাজ বেশি হবে, সে উত্তম জীবন লাভ করবে আর যার মন্দ কাজ বেশি হবে, তার স্থান হবে জাহান্নামে।

সুরা কারিআহ

(১) মহাবিপদ! (২) কী সেই মহাবিপদ? (৩) মহাবিপদ সম্পর্কে তুমি কী জান? (৪) যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত, (৫) আর পর্বতরাজি হবে ধূনিত রঙিন পশমের মত। (৬) তারপর যার (নেক কাজের) পাল্লা ভারি হবে,(৭) সে লাভ করবে সুখী জীবন। (৮) আর যার (নেক কাজের) পাল্লা হালকা হবে, (৯) তার আবাস হবে হাবিয়া। (১০) ‍তুমি কি জান হাবিয়া কী? (১১) উত্তপ্ত আগুন।

৪টি শিক্ষা ও নির্দেশনা

১. পরকাল, হিসাব ও প্রতিদানে বিশ্বাস মুসলমানদের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিশ্বাস, পরকালে অবিশ্বাসী হয়ে কেউ মুমিন হতে পারে না। পরকালের বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য।

২. কেয়ামতের দিন ও আল্লাহর শাস্তির ভয়াবহতা অন্তরে জাগরূক রাখা উচিত। যেন মন্দ কাজ করতে গেলে আমরা ভয় পাই, আমাদের অন্তর কেঁপে ওঠে।

৩. কেয়ামতের দিন আমাদের ভালো ও মন্দ কাজ ওজন করা হবে এবং ভালো-মন্দ কাজের প্রাধান্য অনুযায়ী প্রতিদান দেওয়া হবে।

৪. কেয়ামতের দিন মানুষ দুই দলে ভাগ হয়ে যাবে। এক দল সুখী জীবন অর্থাৎ জান্নাত লাভ করবে, আরেক দল গিয়ে পড়বে জাহান্নামের উত্তপ্ত আগুনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

শেরপুর থেকে ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক সজিব

তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ময়লার ভাগাড়, চরম ভোগান্তিতে রোগীরা

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ১০ জন আটক, বিএসএফের পুশইনের অভিযোগ

বিদ্যুতের খুঁটির নিচে বলি হতে যাচ্ছে শতবর্ষী পাকড়, ক্ষোভে ফুঁসছে জয়ানপুর

রংপুর মহাসড়কে আসামীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ধানক্ষেতে, আহত ৬

প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবীদের নিয়ে রায়গঞ্জে ঈদ পুনর্মিলনী

শাহজাদপুরে ব্রিজ ও মহাসড়ক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস খাদে, আহত ১৭

১০

তাড়াশে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন, প্রেমিক পলাতক

১১

রায়গঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালিত

১২

ঈদে মিষ্টির বাজারে নৈরাজ্য: রস-কার্টুনে বাড়ছে ওজন, বাড়ছে ক্ষোভ

১৩

শিবচরে কোরবানির চামড়ার বাজারে ধস, হতাশ ব্যবসায়ী ও মাদরাসা কর্তৃপক্ষ

১৪

রায়গঞ্জ ক্লাবের সংবর্ধনায় উন্নয়নের আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

১৫

যমুনেশ্বরীর গভীর জলে নিভে গেল দুই কিশোর প্রাণ, শোকে স্তব্ধ তারাগঞ্জ

১৬

মসজিদ কমিটি কেন্দ্র করে রায়গঞ্জে ধাওয়া-পাল্টাধাওয়া, রক্তাক্ত অন্তত ৭

১৭

সিরাজগঞ্জে ঈদুল আযহায় ভাড়া নৈরাজ্য: ভোগান্তিতে যাত্রী, নির্বিকার প্রশাসন

১৮

পতাকা বৈঠকে ভারত থেকে ফেরত বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

১৯

ক্রেতাশূন্য সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলো; নেই ‘রেশন কার্ডের’ কড়াকড়ি

২০