reporter মোঃ আসাদুল্লাহ- , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : 24 জুন 2026 ইং
১৮৫ বার পড়া হয়েছে

যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোনো প্রতিকার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে কয়েকদিন ধরেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। এরই মধ্যে আবারও নতুন করে দেখা দিয়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদীভাঙন আতঙ্ক। যমুনার ভয়াল গ্রাসে বারবার ক্ষতবিক্ষত হওয়া এই জনপদে চর সলিমাবাদ, টেকপাড়া ও ভূতের মোড় এলাকায় তীরসংরক্ষণ বাঁধে নতুন করে ধস দেখা দিয়েছে। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, ভাঙনস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে অবস্থিত টেকপাড়া পাকা মসজিদ, চর সলিমাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কবরস্থান, স্থানীয় খেলার মাঠ, হাফেজিয়া মাদ্রাসা ও বাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখন সরাসরি ঝুঁকির মুখে রয়েছে। ভাঙনের তীব্রতা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই এসব স্থাপনা যমুনার গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ভাঙনের তীব্রতাও। গত কয়েকদিনে চর সলিমাবাদ, ভূতের মোড়, টেকপাড়া, স্থল ও উমারপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে ভাঙনের কবলে পড়ে কয়েকশ' পরিবারকে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিওব্যাগ ডাম্পিং করা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। এক স্থানে ভাঙন রোধ করা গেলেও কিছুদিন পর অন্য স্থানে নতুন করে ভাঙন শুরু হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা মো. মাসুম বিল্লাহ বলেন, “স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে যমুনার পানি বাড়লেই এ অঞ্চলের মানুষ ভয়াবহ ভাঙনের শিকার হয়। নদী আমাদের ঘরবাড়ি, জমিজমা ও জীবিকার উৎস কেড়ে নিচ্ছে, অথচ স্থায়ী কোনো সমাধান নেই।” তিনি জানান, চলতি বছরে প্রায় ৫০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি কয়েকশ বিঘা আবাদি জমি, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার এবং প্রায় দুই হাজার ঘরবাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগ, চৌহালীর মানুষের জীবন যেন যমুনার সঙ্গে এক অন্তহীন সংগ্রামের নাম। যুগের পর যুগ ধরে চলা এ ভাঙনে ইতোমধ্যে উপজেলার ৮৫ শতাংশেরও বেশি ভূমি নদীগর্ভে বিলীন হয়েছে। হারিয়ে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, ধর্মীয় স্থাপনা, ফসলি জমি ও হাজার হাজার পরিবারের বসতভিটা। অনেক পরিবার সাত থেকে দশবার পর্যন্ত স্থানান্তর হতে বাধ্য হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদী হাসান সাইমন বলেন, “চৌহালীর দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি, আমরা অস্থায়ী জিওব্যাগ ডাম্পিং নয়, স্থায়ী সমাধান চাই। প্রতিবছর ভাঙনের আতঙ্ক নিয়ে বাঁচতে বাঁচতে মানুষ এখন ক্লান্ত। যমুনা শুধু মানুষের ঘরবাড়ি আর ফসলি জমিই কেড়ে নেয় না, কেড়ে নেয় মানুষের আস্থা, ভালোবাসা ও স্মৃতি।”

তিনি আরও বলেন, “টেকপাড়া মসজিদ, ঈদগাহ, কবরস্থান ও খেলার মাঠ এখন সবচেয়ে বেশি হুমকির মুখে। আমরা চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মও একই দুর্ভোগের শিকার হোক। দ্রুত একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক।”

এলাকাবাসীর দাবি, যমুনা নদীর ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর প্রকল্প গ্রহণ না করলে প্রতি বছরই নতুন নতুন এলাকা হুমকির মুখে পড়বে। তারা দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে নদীভাঙন থেকে চৌহালীর মানুষকে রক্ষায় স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম ইতোমধ্যে জাতীয় সংসদে স্থায়ী সমাধানের দাবি তুলে বক্তব্য দিয়েছেন। ফলে দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন চৌহালীবাসী। তাদের প্রত্যাশা, এবার হয়তো মিলতে পারে বহুল কাঙ্ক্ষিত স্থায়ী বাঁধ।

এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, “সিরাজগঞ্জের কয়েকটি উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ও জিওটিউব ফেলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভাঙন আরও বিস্তার লাভ না করে।”

তবে স্থানীয়দের প্রত্যাশা, বারবার অস্থায়ী প্রতিরোধ নয়—যমুনার ভাঙন থেকে চৌহালীকে রক্ষায় এবার একটি স্থায়ী ও টেকসই সমাধান বাস্তবায়ন করা হোক। কারণ তাদের মতে, ভাঙনের এই অবিরাম চক্র বন্ধ না হলে একদিন মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে চৌহালীর আরও বিস্তীর্ণ জনপদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, উল্লাপাড়ার দুই শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

ব্র্যাকের উদ্যোগে রায়গঞ্জে ৩৪ স্বপ্নসারথী কিশোরীর মাঝে মুরগির বাচ্চা ও নগদ সহায়তা বিতরণ

অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

১৫ বছর পর ডা. বাকি মির্জা হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভিক্ষুকের

মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই: ইউএনও রায়হানুল ইসলাম

রায়গঞ্জে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের ঘোড়ার গাড়ি, স্মৃতিতে বেঁচে আছে এক সময়ের বাহন

লিচুর দামে ‘আগুন’, আইসক্রিম কারখানায় অনিয়ম: জরিমানার মুখে ব্যবসায়ীরা

রায়গঞ্জে জাল টাকাসহ যুবক আটক, আদালতে প্রেরণ

যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোনো প্রতিকার

১০

মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

১১

রায়গঞ্জে কৃষি অফিসে ৩ বছরেও ভাতার টাকা পায়নি কৃষক - সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু

১২

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

১৩

রায়গঞ্জে ২৭৪ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও ঘর বিতরণ

১৪

নিয়মিত মামলায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

১৫

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৬

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

১৮

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

১৯

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

২০