reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 জুন 2026 ইং
৬০ বার পড়া হয়েছে

১৫ বছর পর ডা. বাকি মির্জা হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

দীর্ঘ প্রায় ১৫ বছর পর সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ (৪৩) এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, এ মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফ হাইকোর্টে রিভিশন আবেদন করায় আদালতের নির্দেশে তার বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। রিভিশন মামলার নিষ্পত্তির পর তার বিরুদ্ধে বিচারকাজ পুনরায় শুরু হবে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে অবস্থিত সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে নৃশংসভাবে খুন হন সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জা। দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করে। পরদিন এ ঘটনায় নিহতের স্বজনরা হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে মামলার আরেক আসামি রুহুল আমীন বাবু মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ প্রদান করেন।

প্রায় দেড় দশক ধরে চলা এ মামলার রায়ে নিহত চিকিৎসকের পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, উল্লাপাড়ার দুই শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

ব্র্যাকের উদ্যোগে রায়গঞ্জে ৩৪ স্বপ্নসারথী কিশোরীর মাঝে মুরগির বাচ্চা ও নগদ সহায়তা বিতরণ

অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

১৫ বছর পর ডা. বাকি মির্জা হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভিক্ষুকের

মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই: ইউএনও রায়হানুল ইসলাম

রায়গঞ্জে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের ঘোড়ার গাড়ি, স্মৃতিতে বেঁচে আছে এক সময়ের বাহন

লিচুর দামে ‘আগুন’, আইসক্রিম কারখানায় অনিয়ম: জরিমানার মুখে ব্যবসায়ীরা

রায়গঞ্জে জাল টাকাসহ যুবক আটক, আদালতে প্রেরণ

যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোনো প্রতিকার

১০

মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

১১

রায়গঞ্জে কৃষি অফিসে ৩ বছরেও ভাতার টাকা পায়নি কৃষক - সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু

১২

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

১৩

রায়গঞ্জে ২৭৪ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও ঘর বিতরণ

১৪

নিয়মিত মামলায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

১৫

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৬

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

১৮

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

১৯

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

২০