খবর ২৪ ঘন্টা , ডেস্ক
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১১টায় রায়গঞ্জ ব্র্যাক এরিয়া অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কিশোরীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং পড়াশোনার পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা ও প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবি) মো. আয়নাল হক। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক (দাবি) মো. শাহানুর হোসাইন, ব্রাঞ্চ অ্যাকাউন্টস অফিসার মো. হাবিবুর রহমানসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখার পাশাপাশি তাদের আর্থিকভাবে সক্ষম ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ব্র্যাক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। মুরগি পালনসহ ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে তারা পরিবারে অর্থনৈতিক অবদান রাখতে পারবে এবং নিজেদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সেলপ কর্মকর্তা শোভন মণ্ডল এবং কমিউনিটি অর্গানাইজার (সি.ও.) মিতু খাতুন।
সহায়তা পেয়ে স্বপ্নসারথী কিশোরীরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাপ্ত সহায়তা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন