reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 জুন 2026 ইং
৪৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভিক্ষুকের

সিরাজগঞ্জ সদর উপজেলার শোনগাছা বাজার এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গোহলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন আব্দুল মুন্নাফ শেখ। বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি শোনগাছা বাজারে তরিকুলের মনোহারী দোকানে তার ভিক্ষার ব্যাগ রেখে পাশের একটি গ্রামে দাওয়াতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় সিরাজগঞ্জ থেকে কাজীপুরগামী একটি দ্রুতগতির হাইস মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার আঘাতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল মুন্নাফ শেখ অত্যন্ত নিরীহ ও পরিচিত একজন ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তিনি। হঠাৎ এ দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ম অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানবাহনের গতিনিয়ন্ত্রণ নিশ্চিত এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, সচেতনতা বৃদ্ধি ও কঠোর নজরদারি ছাড়া সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব নয়। তাই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, উল্লাপাড়ার দুই শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

ব্র্যাকের উদ্যোগে রায়গঞ্জে ৩৪ স্বপ্নসারথী কিশোরীর মাঝে মুরগির বাচ্চা ও নগদ সহায়তা বিতরণ

অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

১৫ বছর পর ডা. বাকি মির্জা হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভিক্ষুকের

মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই: ইউএনও রায়হানুল ইসলাম

রায়গঞ্জে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের ঘোড়ার গাড়ি, স্মৃতিতে বেঁচে আছে এক সময়ের বাহন

লিচুর দামে ‘আগুন’, আইসক্রিম কারখানায় অনিয়ম: জরিমানার মুখে ব্যবসায়ীরা

রায়গঞ্জে জাল টাকাসহ যুবক আটক, আদালতে প্রেরণ

যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোনো প্রতিকার

১০

মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

১১

রায়গঞ্জে কৃষি অফিসে ৩ বছরেও ভাতার টাকা পায়নি কৃষক - সংবাদ প্রকাশের পর দৌড় ঝাপ শুরু

১২

রায়গঞ্জে সাহেবগঞ্জ হাট সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম

১৩

রায়গঞ্জে ২৭৪ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি, উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও ঘর বিতরণ

১৪

নিয়মিত মামলায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আটক

১৫

সলঙ্গায় ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৬

সিরাজগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান: ৫ জনের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

দুই কিলোমিটার রাস্তা যেন কাদার সাগর, দুর্ভোগে হাজারো মানুষ

১৮

চৌহালীতে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

১৯

কামারখন্দে অজ্ঞাত এক নারীর থেঁতলানো লাশ উদ্ধার

২০