reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 01 জুলাই 2026 ইং
৭৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে দৈনিক ‘যুগের কথা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক যুগের কথা পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ১১টায় শহরের চৌরাস্তায় অবস্থিত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে দৈনিক যুগের কথা পরিবার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. হুমায়ুন কবির সুমন। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, সহ-সভাপতি হীরুক গুণ, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক তফিজ উদ্দিন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান এবং দৈনিক যুগের কথা পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক।

বক্তারা বলেন, দৈনিক যুগের কথা দীর্ঘ ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সিরাজগঞ্জবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। জেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরে পত্রিকাটি স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তারা আরও বলেন, দৈনিক যুগের কথা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা সকলের। একই সঙ্গে বক্তারা পত্রিকাটির প্রতিষ্ঠাতা, সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে আরও আধুনিক, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নব কুমার কর্মকার, দৈনিক যুগের কথা পত্রিকার সিনিয়র সাংবাদিক আহসান হাবীব মুন্না, জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন, শাহজাদপুর প্রতিনিধি আব্দুল কুদ্দুস, চৌহালী প্রতিনিধি আব্দুল লতিফ, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি এসএম আল আমীন, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন সরকার, রাইজিং বিডির জেলা প্রতিনিধি অদ্যিত রাসেল, আরটিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আলমগীর কবির, গ্রীন টিভির জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মো. হোসেন আলী ছোট্ট, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মারুফ হোসেন, দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার এম নুর-ই এলাহীসহ সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং পত্রিকার বিভিন্ন উপজেলা প্রতিনিধি।

আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে দৈনিক যুগের কথা পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১০

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৩

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৪

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৭

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৯

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

২০