reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 10 জুলাই 2026 ইং
৮২ বার পড়া হয়েছে

ভূইয়াগাঁতি আর্চার্যপাড়ার রাস্তা ভাঙনে থমকে জনজীবন, দ্রুত সংস্কারের দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামগোপ মৌজার ভূইয়াগাতি আর্চার্যপাড়া গ্রামের একমাত্র চলাচলের সড়কটি টানা ভারী বর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় ভাঙন সৃষ্টি হওয়ায় শতাধিক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থী ও বয়স্করা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি নাজুক অবস্থায় থাকলেও সাম্প্রতিক টানা বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে রাস্তা দেবে গেছে ও ভেঙে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য নিয়ে চলাচলকারী কৃষক, দিনমজুর এবং জরুরি রোগী পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতের বেলা কিংবা বৃষ্টির সময় সড়কটি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এবার ভারী বর্ষণের কারণে ভাঙন আরও বিস্তৃত হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি গ্রামের শত শত মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। তাই দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষা, কৃষি ও দৈনন্দিন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ ও চলাচলযোগ্য করার দাবি জানিয়েছেন, যাতে শ্যামগোপ মৌজার ভূইয়াগাতি আর্চার্যপাড়ার শত শত মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১০

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৩

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৪

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৭

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৯

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

২০