reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 12 জুলাই 2026 ইং
৭৬ বার পড়া হয়েছে

চান্দাইকোনা হাটে দেড় লাখ টাকা চুরি, উদ্ধার ৯৫ হাজার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা গরুর হাটে গরু কিনতে এসে ব্যাগ কেটে দেড় লাখ টাকা চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া টাকার মধ্যে ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে


পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ই জুলাই শনিবার চান্দাইকোনা গরুর হাটে সুমনের চা স্টলের সামনে গরু কেনাবেচার ব্যস্ততার সুযোগ নিয়ে এক গরু ক্রেতার ব্যাগ কেটে ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করা হয়। ঘটনার পরপরই ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে


বগুড়া জেলার সদর উত্তর চেলোপাড়া বাদল শেখের ছেলে বিপ্লব হোসেন মরা (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার হেফাজতে তল্লাশি চালিয়ে নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অর্থ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলার বালা কৈগাড়ী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক, পিতা- তোতা মিয়া, বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রায়গঞ্জ থানার নিয়মিত চুরির মামলা নং-০৮, তারিখ: ১১/০৭/২০২৬, ধারা ৩৭৯/৪১১/৩৪, পেনাল কোড অনুযায়ী রুজু করা হয়েছে।

রায়গঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও গরু ক্রেতারা ব্যস্ত গরুর হাটে পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধে হাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১০

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৩

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৪

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

১৭

উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা হুমায়ুন কবির (তয়ছের)-এর

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, রায়গঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত; দুই আসামি গ্রেপ্তার

১৯

গবেষণায় উঠে এলো লিঙ্গভিত্তিক সহিংসতার উদ্বেগজনক চিত্র

২০