reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
৬০৫ বার পড়া হয়েছে

নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড শুরু কবে?

ফাইল ছবি

এ পর্বের আগে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ফাইনালে অংশগ্রহণকারীদের গ্রুমিং সেশন। যেখানে অভিজ্ঞ প্রশিক্ষক ও শিল্পীরা উত্তীর্ণ প্রতিযোগীদের পারফরম্যান্স, উপস্থাপনা ও মঞ্চনৈপুণ্য আরও উন্নত করার দিকনির্দেশনা দিয়েছেন।

৩১ অক্টোবর আরেকদিন গ্রুমিং সেশনের কথা থাকলেও প্রতিযোগীদের অনুশীলনের সুবিধার্থে এবং অভিভাবকদের অনুরোধে একদিনেই গ্রুমিং সম্পন্ন হয়েছে।

ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকায় । ‘সেরা দশ’ পর্বের প্রতিটি শাখায় ও বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগী ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে। তবে, একই নম্বর প্রাপ্ত একাধিক প্রতিযোগীও সুযোগ পাবে এই রাউন্ডে অংশ নেওয়ার।

‘সেরা দশ’ পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে (www.btv.gov.bd)। পাশাপাশি উত্তীর্ণ প্রতিযোগীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফাইনাল পর্বের তারিখ জানানো হবে। অডিশনের দিন প্রতিযোগীদের ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইট ছাড়াও টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকেও জানা যাবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা প্রতিভাবান শিশু-কিশোররা ইতোমধ্যেই সবগুলো রাউন্ড সফলভাবে শেষ করেছে। এবার তারা ফাইনালে সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপনের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে লড়বে।

ফাইনাল পর্বের বিভিন্ন বিভাগের অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে। দর্শকরা সারা দেশের উদীয়মান শিল্পীদের সৃজনশীলতা ও প্রতিভা উপভোগ করতে পারবেন এই সম্প্রচারে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও পর্বগুলো দেখা যাবে।

প্রসঙ্গত, নতুন প্রজন্মের মেধা বিকাশে ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে ‘নতুন কুঁড়ি’ বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের আয়োজনেও প্রত্যাশা, নতুন প্রজন্মের মেধা ও মননের বিকাশে এটি হয়ে উঠবে একটি অনুপ্রেরণামূলক মঞ্চ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০