reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
২২৪ বার পড়া হয়েছে

আজানের সময় গান থামিয়ে প্রশংসিত সোনু নিগম

বলিউডের গায়ক সোনু নিগম কয়েক বছর আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন। তবে সেই আজানকে সম্মান জানিয়েই এবার অনুষ্ঠান থামিয়ে দিলেন সোনু নিগম।

সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সোনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান। আর সেখানেই ভাইরাল হলো সোনু নিগমের অনুষ্ঠানের একটি মুহূর্ত।

মাইকে আজান বাজবে, সেটা বুঝতে পেরেই, গানের অনুষ্ঠান থামিয়ে দেন সোনু নিগম। এমন সময়ের ভিডিওটি ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক।

ভিডিওতে সোনু নিগমকে বলতে শোনা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সোনু নিগম। এ সময় গায়ককে বলতে শোনা যায়, আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে। এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন।

আজান শেষ হওয়ার পরে তিনি গান আবার শুরু করেন। সে সময় উপস্থিত দর্শকরা তার এই আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। এদিকে ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন গায়ক।


এর আগে একই বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সোনু নিগম। ২০১৭ সালে মুম্বাইয়ে তার বাসার কাছে একটি মসজিদে ভোরবেলায় আজান চলার কারণে তিনি সামাজিকমাধ্যমে আপত্তি জানিয়েছিলেন। তখন বিতর্ক এবং বয়কটের ডাকও উঠেছিল গায়কের বিরুদ্ধে। এবার তার এই সিদ্ধান্ত হলো প্রশংসার কারণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশনের পরই প্রসূতির মৃত্যু, রায়গঞ্জে সরকার ডায়াগনস্টিকের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণার পরই সহ-সভাপতি গ্রেপ্তার

তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

রোগ নির্ণয়ে গাফিলতি নাকি প্রতারণা? রায়গঞ্জে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে প্রশ্ন

জলাবদ্ধতায় পানির নিচে ৩ হাজার বিঘা পাকা ধান, রায়গঞ্জে কৃষকদের আহাজারি

রায়গঞ্জে নারী আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে গুরুত্বারোপ করলেন- ডিএই মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম

শাহজাদপুরে স্বাস্থ্যকেন্দ্রের আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব ভবন নেই, অর্ধেক জনবল নিয়ে চলছে রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস

১০

শিবচরে কুকুরের আক্রমণে আহত ১০, ঢাকায় চিকিৎসাধীন গুরুতর তিন শিশু

১১

বর্ণাঢ্য আয়োজনে বিডি২৪লাইভ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

নয় জেলায় নতুন এডিসি নিয়োগ

১৩

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল

১৪

জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচনের সংলাপে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

বজ্রপাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

১৬

মসজিদের শয়নকক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবার কারাদণ্ড

১৮

রায়গঞ্জে স্কুলছাত্র জিমকে ছুরিকাঘাত, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

শাশুড়ির পরকীয়া ফাঁস করায় গৃহবধূকে হত্যা, লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার

২০