reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 31 জুলাই 2026 ইং
৫৫ বার পড়া হয়েছে

হিলি খাদ্য গুদামে অনিয়মের সংবাদ সংগ্রহে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারি খাদ্য গুদামে (এলএসডি) বোরো মৌসুমে ধান সংগ্রহে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। এ ঘটনায় তিনি হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হাকিমপুর থানায় জিডির আবেদন করেন জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও মুভিবাংলা টেলিভিশনের হিলি প্রতিনিধি এবং হাকিমপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মো. মোকছেদুল মমিন (মোয়াজ্জেম)।

জিডিতে সাংবাদিক মোকছেদুল মমিন উল্লেখ করেন, চলতি বোরো মৌসুমে সরকার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য অনলাইনে আবেদন আহ্বান করে। তবে একটি অসাধু চক্র প্রকৃত কৃষকদের পরিবর্তে কৃষক নন—এমন ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে কৃষকের নামে আবেদন জমা দেওয়ার অভিযোগ রয়েছে। একই মোবাইল নম্বর একাধিক কৃষকের আবেদনে ব্যবহারের ঘটনাও তার অনুসন্ধানে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

জিডিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাইয়ের অংশ হিসেবে গত ২১ জুলাই বিকেল ৫টা ২৬ মিনিটে কৃষক তালিকায় থাকা আবুল কাশেম মণ্ডলের মোবাইল নম্বরে ফোন করেন ওই সাংবাদিক। প্রায় ৩৪ সেকেন্ডের কথোপকথনে ওই ব্যক্তি তাকে জানান, তিনি হিলি সরকারি খাদ্য গুদামে প্রায় তিন মেট্রিক টন ধান সরবরাহ করেছেন।

অভিযোগে বলা হয়, ওই ফোনালাপের প্রায় ১২ মিনিট পর একই নম্বর থেকে সাংবাদিকের মোবাইলে কল আসে। ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে পরিচয় না দিয়ে এক ব্যক্তি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং প্রায় এক মিনিট ধরে তাকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তিনি ও ঘটনাস্থলে উপস্থিত সহকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

পরে খোঁজ নিয়ে হুমকিদাতা হিসেবে মো. সাখাওয়াত হোসেন (ডিলার সাখো) নামে এক ব্যক্তির নাম জানতে পারেন বলে দাবি করেন সাংবাদিক মোকছেদুল মমিন। তার অভিযোগ, ওই ব্যক্তি বাংলাহিলি বাজারে সরকারি খাদ্য গুদামের ধান-চাল কেনাবেচার সঙ্গে জড়িত। এছাড়া সরকারি চাল অবৈধভাবে মজুদ ও কেনাবেচার অভিযোগে অতীতেও তার বিরুদ্ধে মামলা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

সাংবাদিক মোকছেদুল মমিন বলেন, সংবাদ সংগ্রহ এবং সহকর্মীদের সঙ্গে পরামর্শের কারণে জিডি করতে কিছুটা সময় লেগেছে। তিনি হুমকির কলের রেকর্ড ও সংশ্লিষ্ট কৃষক তালিকার কপিও থানায় জমা দিয়েছেন।

এ ঘটনায় তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার সময় উপস্থিত সাক্ষী হিসেবে দৈনিক ইনকিলাবের হিলি প্রতিনিধি মো. মোসলেম উদ্দিন, দৈনিক যায়যায়দিনের হাকিমপুর প্রতিনিধি রমেন বসাক এবং দৈনিক সমকালের হাকিমপুর প্রতিনিধি মো. আবু মুসাসহ আরও কয়েকজন সাংবাদিকের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে ফুলজোড় নদীতে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার

তাড়াশে সেচ মোটরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রায়গঞ্জে মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা

সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

ফুলজোড় নদীতে সেতু নেই, ঝুঁকি নিয়ে খেয়ায় স্কুলে যায় শিক্ষার্থীরা

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সভা

ব্রহ্মগাছায় ইউপি সদস্যের অর্থায়নে কওমি মাদ্রাসায় বৃক্ষরোপণ

তাড়াশে ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ দখলের অভিযোগ, ফেসবুকে প্রভাবশালীর পোস্ট

রায়গঞ্জে আধিপত্য কে কেন্দ্র করে জায়েদার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ সুইটি খাতুনের বিরুদ্ধে

১০

হারিয়ে যাওয়া লোকঐতিহ্য ফেরাতে রায়গঞ্জে শতরূপা শিল্পী গোষ্ঠীর দুই দিনের আয়োজন

১১

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

১২

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

১৩

রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে গণধোলাই, সালিশে ৫ লাখ টাকা জরিমানা

১৪

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন: ইয়াকুব সভাপতি, সম্পাদক শামীম

১৫

হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক সোহেল রানা

১৬

রায়গঞ্জে পৃথক মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৭

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি ভিপি আয়নুল হক

১৯

রায়গঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২০