reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
৩২৩ বার পড়া হয়েছে

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

ছবিঃসংগৃহীত

ভিডিওর জগতে মান উন্নত করার দৌড়ে এবার নতুন এক অধ্যায় যুক্ত করেছে ইউটিউব। জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মে এবার যুক্ত হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ‘সুপার রেজোলিউশন’। এটি স্বয়ংক্রিয়ভাবে নিম্নমানের বা ঝাপসা ভিডিওর মান উন্নত করতে সক্ষম।

ইউটিউব জানায়, এই ফিচারটি এআই প্রযুক্তির মাধ্যমে পুরোনো বা কম রেজুলিউশনের ভিডিওগুলোকে নতুনভাবে প্রক্রিয়াজাত করে আরও স্পষ্ট ও পরিষ্কার করে তোলে। ফলে ব্যবহারকারীদের আর আগের ভিডিওগুলো পুনরায় আপলোড করার প্রয়োজন পড়বে না।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বর্তমানে ১০৮০পি’র নিচের রেজুলিউশনের ভিডিওগুলো উন্নত করার কাজ শুরু করেছি, যাতে সেগুলোকে এইচডি মানে উন্নীত করা যায়।’

প্রযুক্তিবিদদের ভাষায়, এই ফিচারটি ইউটিউবের সর্বাধুনিক এআই টুলগুলোর একটি, যার মূল উদ্দেশ্য ভিডিওর চিত্র আরও স্বচ্ছ করে তোলা এবং দর্শকদের জন্য উন্নত অভিজ্ঞতা তৈরি করা।

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

একটি রিপোর্ট অনুযায়ী, ‘সুপার রেজুলিউশন’ ফিচারটি ১০৮০পি’র নিচের ভিডিওগুলোকে এমনভাবে উন্নত করতে পারে, যাতে তা প্রায় 4k মানের কাছাকাছি পৌঁছে যায়। তবে আপাতত ইউটিউব এই ফিচারে 4k নয়, এইচডি সাপোর্টই দিচ্ছে। ব্যবহারকারী চাইলে নিজে থেকেই ফিচারটি চালু (enable) করতে পারবেন, যাতে নিজের কনটেন্টের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকে।

ইউটিউবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে 4k সাপোর্টও যোগ করা হবে। উন্নত করা ভিডিওগুলোকে ‘সুপার রেজুলিউশন’ লেবেলসহ সেটিংস মেনুতে দেখা যাবে, যাতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন কোন ভিডিওগুলো আপগ্রেড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে মাদক নির্মূল কমিটির হাতে ইয়াবাসহ যুবক আটক

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান পেলেন ‘বেস্ট অ্যাডিশনাল এসপি’ অ্যাওয়ার্ড

রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

১০

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

১১

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

১২

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১৩

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১৪

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৬

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৭

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৮

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৯

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

২০