reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 30 অক্টোবর 2025 ইং
২২৪ বার পড়া হয়েছে

আইফোনের নতুন মডেলে যেসব ত্রুটির অভিযোগ তুললেন ব্যবহারকারীরা

ফাইল ছবি

গত ১৯ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাজারে আসে অ্যাপলের নতুন আইফোন সিরিজ ১৭। কিন্তু বাজারে আসার পর থেকেই একের পর এক অভিযোগ তুলছেন ব্যবহারকারীরা। তাই নতুন এই মডেল নিয়ে যেমন আগ্রহ দেখা দিয়েছে, তেমনি দেখা দিয়েছে নানা ধরনের উদ্বেগও।

অ্যাপল ইন্টেলিজেন্সে সমস্যা

সবচেয়ে বেশি অভিযোগ উঠছে অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে। ব্যবহারকারীদের দাবি, নতুন মডেলটিতে স্মার্ট সাজেশন ও কনটেক্সচুয়াল ইনফোর মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধাগুলো অনেক সময় ঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। বরং বারবার নতুন করে সিস্টেম ডাউনলোডের নির্দেশ আসছে। এতে ভোগান্তিতে পড়ছেন অনেক ব্যবহারকারী।

অ্যাপলের নিজস্ব ফোরামেও ইতোমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে। কেউ লিখেছেন, তারা জেনমোজি ও ইমেজ প্লেগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন না। আবার অনেকে জানিয়েছেন, ফোন চালুর প্রথম দিকে অ্যাপল ইন্টেলিজেন্স কাজ করলেও সিরির পুরোনো অ্যানিমেশন বেছে নেওয়ার পর থেকে আর চালু হচ্ছে না।

অ্যাপলের প্রতিক্রিয়া

অ্যাপল জানিয়েছে, সমস্যার বিষয়টি তাদের জানা আছে। শিগগিরই সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান দেওয়া হবে। এরই মধ্যে ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা বলছে, ভু্ক্তভোগীরা সেটিংস অ্যাপ রিস্টার্ট, অ্যাপল ইন্টেলিজেন্স সংক্রান্ত অ্যাপগুলো পুনরায় ইনস্টল এবং প্রয়োজনে নতুন করে অ্যাপল আইডিতে সাইন ইন করে দেখতে পারেন।

আঁচড় পড়ার অভিযোগ

শুধু সফটওয়্যার নয়, আইফোন ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্স নিয়েও এসেছে নতুন অভিযোগ। ব্যবহারকারীরা জানিয়েছেন, খুব সহজেই ফোনে আঁচড় পড়ে যাচ্ছে। যদিও অ্যাপলের দাবি, এগুলো আসল আঁচড় নয়, বরং ‘ম্যাটেরিয়াল ট্রান্সফার’।

তবে জনপ্রিয় ইউটিউবার জেরিরিগএভরিথিং ভিন্ন তথ্য দিয়েছেন। তার দাবি, প্রো মডেলের ক্যামেরা আইল্যান্ডের কোনাগুলোতে অ্যানোডাইজড কোটিং সমানভাবে দেওয়া হয়নি। তাই খুব সহজেই আঁচড়ের মতো দাগ দেখা দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে সিল-পাটা দিয়ে আঘাতে হত্যার অভিযোগ, স্বামী শাহপরান পলাতক

চান্দাইকোনা ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে হাসপাতাল হামলার প্রধান আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১

বেলকুচিতে হাজার টাকার লেনদেনের বিরোধে যুবক হত্যার ৮ মাস পর প্রধান আসামি গ্রেফতার

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জে ১০ মেধাবী শিক্ষার্থীসহ ৭৪ জন পেলেন সহায়তার চেক

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষক-অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ’—রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হক

ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক

১০

সলঙ্গায় গোয়ালশূন্য করে ৪ গরু চুরি, সর্বস্বান্ত কৃষক

১১

রায়গঞ্জে সাজাপ্রাপ্তসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১২

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার

১৪

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৫

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

১৬

অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে রায়গঞ্জের জনগুরুত্বপূর্ণ সড়কে ধস, যান চলাচল ব্যাহত

১৭

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

১৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

২০