মো. লুৎফর রহমান , হিলি স্থল বন্দর প্রতিনিধি, দিনাজপুর।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হিলি প্রতিনিধি মো. গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক পদে এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হিলি প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। সভাপতি পদে মো. গোলাম রাব্বানী ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭১ টেলিভিশনের প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফ পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সোহেল রানা ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রাহিম হোসেন পেয়েছেন ৭ ভোট। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি সারাবাংলার হিলি প্রতিনিধি হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত স্বদেশের হিলি প্রতিনিধি আলী মর্তুজা, কোষাধ্যক্ষ বিজয় টেলিভিশনের হিলি প্রতিনিধি সাব্বির হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টেলিভিশনের হিলি প্রতিনিধি মো. লুৎফর রহমান, দপ্তর সম্পাদক সাপ্তাহিক জিরো পয়েন্টের জনী শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সকালের শিরোনামের হিলি প্রতিনিধি সেলিম মীর, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক লালমনিরহাট অনলাইনের মো. আবিদ হোসেন এবং ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক দৈনিক ঘোষণার হিলি প্রতিনিধি তহিদুল ইসলাম। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সব সদস্যকে অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, বস্তুনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন