খবর ২৪ ঘন্টা , ডেস্ক
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিআর মামলা নং-৩২১/১০ (গুলশান)-এর আসামি মো. লুৎফর রহমান। তিনি রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মো. আব্দুল মালেক খন্দকারের ছেলে।
অপরজন সিআর মামলা নং-২০৫/২০২৬-এর আসামি মো. সজিবুর রহমান। তিনি রায়গঞ্জ উপজেলার বেড়া বাজুয়া এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে শনিবার রায়গঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশি স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন