খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ধুবিল ইউনিয়নের সাব ডিলার আফসার আলী তালুকদার, মমতাজ উদ্দিন, বানসা রাম ও জাহিদুল ইসলামের সার বরাদ্দ বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া ব্রহ্মগাছা ইউনিয়নের সাব ডিলার হাবিবুর রহমানের আওতাধীন সাব ডিলার মো. আব্দুল মমিন এবং ধানগড়া ইউনিয়নের সাব ডিলার জাফর ইকবাল খান রিপনের আওতাধীন সাব ডিলার সুমন আহমেদের সার বরাদ্দও বন্ধ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম বলেন, “সার বিক্রিতে অনিয়মের কারণে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ছয়জন সাব ডিলারের সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “এসব সাব ডিলারের আওতাধীন কৃষকেরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করতে পারবেন।”
কৃষি বিভাগের এমন সিদ্ধান্তে সার বিক্রিতে অনিয়ম কমার পাশাপাশি প্রকৃত কৃষকেরা যেন ন্যায্যভাবে সার পান, সে বিষয়ে নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য করুন