reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 06 সেপ্টেম্বর 2026 ইং
৭৯ বার পড়া হয়েছে

তাড়াশে ছুরি দেখিয়ে গৃহবধূর ছেলেকে ‘হাইজ্যাকের’ চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে ছুরি দেখিয়ে এক নারীর ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে ‘হাইজ্যাক’ করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী মোছা. কাজলী খাতুন (৩৪)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে তাড়াশ উপজেলার সামদাকোপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে কাজলী খাতুন উল্লেখ করেন, ওই রাতে মোছা. জাকারিয়া হোসেন ও মোছা. মাজেদা খাতুনসহ কয়েকজন তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা তাঁর ছেলে মো. হাবিবুল্লাহকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

অভিযোগে আরও বলা হয়, ছেলেকে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করলে অভিযুক্তদের হাতে থাকা ছুরি দেখিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে তাঁকে মুখ চেপে ধরে টানাহেঁচড়া ও মারধর করা হয় এবং পরনের গামছা খুলে ফেলারও অভিযোগ করেন তিনি। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগকারীর দাবি।

কাজলী খাতুনের অভিযোগ, তাঁর ছেলেকে টাকার জন্য তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগে তিনি নামীয় ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগে মোছা. জাকারিয়া হোসেন (পিতা—রসুল প্রামাণিক) ও মোছা. মাজেদা খাতুন (স্বামী—রসুল প্রামাণিক), উভয়ের ঠিকানা সামদাকোপুর, ডাকঘর বড় মাদারদিঘা, উপজেলা তাড়াশ, সিরাজগঞ্জ—উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযোগে অভিযুক্ত জাকারিয়া হোসেন ও মাজেদা খাতুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই অভিযোগের প্রকৃত সত্যতা ও ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০