reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 10 সেপ্টেম্বর 2026 ইং
৬৭ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইভটিজিং প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব দিকনির্দেশনা দেন।

এ সময় এএসপি মো. সাইফুল ইসলাম খান বলেন, ইভটিজিং একটি সামাজিক অপরাধ। শিক্ষার্থীদের হয়রানি নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে সচেতন হতে হবে।

তিনি বলেন, কোনো শিক্ষার্থী ইভটিজিং বা হয়রানির শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশকে জানাতে হবে। একই সঙ্গে কেউ এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করলেও দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।

এএসপি সাইফুল ইসলাম খান আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশে কোনো শিক্ষার্থী যেন উত্যক্ত বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, অভিভাবক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের নজরদারি, প্রয়োজনীয় অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০