reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 24 সেপ্টেম্বর 2026 ইং
১৬৫ বার পড়া হয়েছে

রায়গঞ্জে হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী শাহাদাৎ হোসেন ‘জোস্না’ খান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ২টা ৩৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন, স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় তাঁর সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ১১টায় ভাতহাড়িয়া কওমী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মরহুম শাহাদাৎ হোসেনের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুম শাহাদাৎ হোসেন ‘জোস্না’ খানকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন—এই দোয়া করেছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০