খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সৌন্দর্যচর্চা ও আধুনিক সাজসজ্জার জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ-সলঙ্গার ভুঁইয়াগাতী বাজারে যাত্রা শুরু করেছে ‘সুস্মিতা বিউটি পার্লার’। আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশে নারী ও কিশোরীদের সৌন্দর্যচর্চার বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে পার্লারটি পরিচালনা করছেন প্রোপ্রাইটর সুস্মিতা আফরিন।
ভুঁইয়াগাতী হাই স্কুল রোডে হাবিব খান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গড়ে তোলা হয়েছে পার্লারটি। স্থানীয় নারীদের হাতের নাগালে সৌন্দর্যচর্চার বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিয়ে, বিশেষ অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক আয়োজনের জন্য সাজসজ্জার সেবাও দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পার্লার কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের চাহিদা, পছন্দ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে যত্নসহকারে সেবা দেওয়ার চেষ্টা করা হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা, মনোরম পরিবেশ ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান প্রোপ্রাইটর সুস্মিতা আফরিন।
তিনি বলেন, ‘সুস্মিতা বিউটি পার্লার’কে শুধু সৌন্দর্যচর্চার স্থান হিসেবে নয়, বরং নারীদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ সেবার একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে গড়ে তুলতে চান। গ্রাহকদের সন্তুষ্টিই পার্লারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।
ভুঁইয়াগাতী বাজারের সুবিধাজনক স্থানে পার্লারটি অবস্থিত হওয়ায় রায়গঞ্জ-সলঙ্গার ভুঁইয়াগাতী ও আশপাশের এলাকার নারীদের জন্য সৌন্দর্যচর্চার সেবা গ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য করুন