খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩৭ মিনিটের দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোমিনুল ইসলাম সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক তার সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে সিএনজিতে থাকা মোমিনুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, “সকাল ৬টা ৩৭ মিনিটের দিকে সরিষাকোল বাজারে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে সিএনজি অটোরিকশার ভেতর থেকে মোমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, পাথরবোঝাই ট্রাকটি সিরাজগঞ্জ রোডের দিক থেকে এসে পেছন থেকে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মোমিনুল ইসলামের মৃত্যু হয়।
মন্তব্য করুন