reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 25 সেপ্টেম্বর 2026 ইং
৭৮ বার পড়া হয়েছে

সীমাবাড়ীতে শেরপুর-ধুনট বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার শাখা উদ্বোধন

বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নে শেরপুর-ধুনট বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার ইউনিয়ন শাখার উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সীমাবাড়ী ইউনিয়নের বগুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় সংস্থাটির নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর-ধুনট বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার সীমাবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. সুমন ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জানে আলম খোকা, সাবেক উপজেলা চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র।

এছাড়া বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ আলম পান্না ও আফতাব হোসেন তালুকদার। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মোটর শ্রমিকরা দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণমূলক বিষয় নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, মোটর শ্রমিকদের কল্যাণ, অধিকার সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যেই সীমাবাড়ী ইউনিয়ন শাখার কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন এই শাখার মাধ্যমে স্থানীয় মোটর শ্রমিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়া, শ্রমিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।


উদ্বোধন শেষে সংস্থার নেতৃবৃন্দ নতুন শাখার কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০