reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 26 সেপ্টেম্বর 2026 ইং
৭৬ বার পড়া হয়েছে

নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশারি বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে নিমগাছি বাজার ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা হয়। একই সঙ্গে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

এ সময় ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। বাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে নিমগাছি এলাকার হতদরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়। এতে স্থানীয় দরিদ্র পরিবারের মধ্যে মশাবাহিত রোগ থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযান ও মশারি বিতরণ কর্মসূচিতে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, নিমগাছি বাজার কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতাও বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০