reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 26 সেপ্টেম্বর 2026 ইং
১০৪ বার পড়া হয়েছে

রায়গঞ্জে গ্রামপাঙ্গাসী-নিজামগাতী সড়কে ধস, বন্ধ যান চলাচল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী-নিজামগাতী সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ধস দেখা দিয়েছে। সড়কের কয়েকটি অংশ ভেঙে পাশের পুকুরে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। দ্রুত সংস্কার করা না হলে পায়ে হেঁটে চলাচলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কের বেশ কয়েকটি অংশ ভেঙে পুকুরের দিকে চলে গেছে। এর মধ্যে তজিবরের বাড়ির সামনে এবং নুরনবী কবিরাজের মাদ্রাসা সংলগ্ন অংশের অবস্থা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ধসের কারণে সড়কের ওপর দিয়ে যানবাহন চলাচল কার্যত বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে আশপাশের ৪-৫ গ্রামের শত শত মানুষ বিভিন্ন প্রয়োজনে চলাচল করেন। পাশাপাশি কৃষকরা এ সড়ক ব্যবহার করে তাঁদের উৎপাদিত কৃষিপণ্য গ্রামপাঙ্গাসী বাজারে নিয়ে বিক্রি করেন। কিন্তু সড়কের বিভিন্ন অংশ ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কৃষিপণ্য পরিবহনসহ স্থানীয় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং কৃষকদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ীভাবে সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও পানির চাপে সড়কের কয়েকটি অংশ আরও ভেঙে পড়েছে।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে গ্রামপাঙ্গাসী-নিজামগাতী জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার, প্রয়োজনীয় গাইডওয়াল নির্মাণ এবং স্থায়ীভাবে পাকা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০