খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের সিএনজিযোগে আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার মামলা নং-১২, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ধারায় মো. সবুজ তালুকদার (২৫) নামে এক যুবককে আসামি করা হয়েছে। তিনি বগুড়া জেলার শেরপুর থানার গাড়ই গ্রামের মো. নজরুল ইসলাম তালুকদার ওরফে পেয়ারা ও মোছা. বিউটি খাতুনের ছেলে।
এ ছাড়া সিআর নং-৮০৮/২৫ ও সিআর নং-৭৫/২৬-এর আসামি মো. জহিরুল ইসলাম ওরফে মুকুল এবং সিআর নং-৮০৮/২৫-এর আসামি মো. জসিমকেও আদালতে পাঠানো হয়েছে। তারা উভয়েই রায়গঞ্জ উপজেলার দেড়াগাতী গ্রামের মৃত আবদুল মজিদ তালুকদারের ছেলে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, সংশ্লিষ্ট মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ প্রহরায় সিরাজগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। মামলাগুলোতে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী আসামিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন