reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 সেপ্টেম্বর 2026 ইং
১৩৮ বার পড়া হয়েছে

প্রশাসনের নানা পদক্ষেপেও স্বস্তি নেই, মুকুন্দগাঁতিতে তীব্র যানজট

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র মুকুন্দগাঁতি বাজার। তাঁতশিল্পসমৃদ্ধ এ বাজারটি প্রতিদিন হাজারো মানুষের আনাগোনায় মুখর থাকলেও যানজট এখন স্থানীয়দের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন, পৌরসভা ও পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও স্থায়ীভাবে এ সমস্যা নিরসন হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুন্দগাঁতি বাজারে উপজেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশপাশের জেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা ও বিভিন্ন প্রয়োজনে আসেন। ফলে ব্যস্ত এ বাজারের প্রধান সড়কে যানবাহনের চাপও থাকে বেশি। এর সঙ্গে সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট, ফুটপাত দখল, যত্রতত্র যানবাহন পার্কিং এবং নির্দিষ্ট পার্কিং ব্যবস্থার অভাবে যানজট আরও তীব্র হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান চালানো হলেও এসব উদ্যোগের সুফল স্থায়ী হচ্ছে না। অভিযান শেষ হওয়ার কিছুদিন পরই সড়কের দুই পাশে আবারও দোকানপাট ও বিভিন্ন ধরনের স্থাপনা বসে যায়। পাশাপাশি যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন পথচারী, ব্যবসায়ী ও দূরপাল্লার যাত্রীরা। যানজটে আটকে পড়ছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনও। অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কটিতে ঘণ্টার পর ঘণ্টা ধীরগতিতে চলতে হয় যানবাহনকে।

সড়ক ব্যবহারকারীরা বলছেন, শুধু অভিযান পরিচালনা করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এজন্য অবৈধ দখল উচ্ছেদ, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা, ইজিবাইক ও অন্যান্য যানবাহনের জন্য সুনির্দিষ্ট স্ট্যান্ড, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আফরিন জাহান বলেন, “মুকুন্দগাঁতি বাজার ও আশপাশের এলাকায় যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় যানজট নিয়ন্ত্রণে একজন ট্রাফিক পুলিশ নিয়োজিত রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে একটি সিএনজি স্ট্যান্ড নির্মাণ করে দেওয়া হয়েছে। এরপরও যানজট পুরোপুরি কমানো যাচ্ছে না। এর অন্যতম কারণ যানবাহন চালকদের অসচেতনতা এবং যত্রতত্র পার্কিং।”

তবে যানজট স্থায়ীভাবে নিরসনে পৌরসভার পক্ষ থেকে সড়কের পাশের অংশ প্রশস্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের চলমান উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হলে মুকুন্দগাঁতি বাজারের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং স্বস্তি ফিরবে সড়ক ব্যবহারকারীদের মধ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০