মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
আটক ব্যক্তিরা হলেন—রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তাঁর ছেলে নাসির (২৮)।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম।
তিনি জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলি ছোড়ার খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইট উদ্ধার করে। এ সময় পিতা-পুত্রকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
সংবাদ সম্মেলনে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, ওসি তদন্ত জহুরুল ইসলামসহ পুলিশের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন