খবর ২৪ ঘন্টা , ডেস্ক
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের জঞ্জালীপাড়া স্কুল মাঠে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম জুয়েল ও হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুম আবু সাঈদ ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, আবু সাঈদ ভূঁইয়া ২০১৬ সালের ইউপি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একই বছর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
মন্তব্য করুন