খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের কাছে নাগর নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি ওই গ্রামের বাসিন্দা দুলালের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে রকি নাগর নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে রকির মরদেহ উদ্ধার করেন।
রকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকায়ও নেমে আসে শোকের আবহ।
মন্তব্য করুন