খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শনিবার (৩ অক্টোবর) সকালে চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান, ফয়সাল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা অটোরিকশা ও অটোভ্যান মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং পরিবহন খাতের উন্নয়নে সমিতির ভূমিকা নিয়ে মতামত তুলে ধরা হয়।
এ সময় সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক অটোরিকশা ও অটোভ্যান মালিক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন