reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 14 অক্টোবর 2026 ইং
৯০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে হেরোইন-গাঁজা রাখার দায়ে আব্দুর রাজ্জাকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা রাখার মামলায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লার শাহাদত হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলিতে অভিযান চালানো হয়। এ সময় তাহের জামিল অপেলের পরিত্যক্ত বাড়ির দক্ষিণ পাশের বাগানে মাদকদ্রব্য বিক্রির সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৬৫ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই ইয়াসিন আরাফাত বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে ৫০ লিটার চোরাই মদ রাখার মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১

রায়গঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

৩

বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৪

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ফ্যামিলি কার্ড কার্যক্রম তদারকি করলেন ইউএনও

৫

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের

৬

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

৭

রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী

৮

রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২

৯

রায়গঞ্জে অটোচালক হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার জব্দ, কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১১

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের

১২

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ভয়াভয় অগ্নিকান্ড, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৩

নবাবগঞ্জে রাতের আঁধারে বন বিভাগের তিন শতাধিক চারাগাছ কেটে সাবাড়

১৪

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

১৫

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন আব্দুল কাইয়ুম ডাবলু

১৬

বারহাট্টায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-২ আসনের এমপি

১৭

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

১৮

রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান

১৯

রায়গঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

২০