reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 20 এপ্রিল 2026 ইং
১১৬ বার পড়া হয়েছে

হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ

হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎতে এনসিপি নেতা আসিফ মাহমুদ


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর দেশের প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকালে চট্টগ্রামের ফটিকছড়িস্থ আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেফাজতের আমীরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুদান প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদেকে ধন্যবাদ জানান আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।


তাদের মধ্যে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বিষয়েও সংক্ষিপ্ত মতবিনিময় হয় বলে জানা গেছে।


সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ও অঞ্চল (চট্টগ্রাম) জোবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি।


সাক্ষাৎ শেষে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাফল্য কামনা করে তাঁর জন্য বিশেষ দোয়া করেন হেফাজতে ইসলামের আমীর।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০