খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ পৌরসভার আয়োজনে ২০২৬ সালের ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ সময় পৌরবাসীকে নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ, নালা-নর্দমা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে কোথাও যেন দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে পৌরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন