খবর ২৪ ঘন্টা , ডেস্ক
নেত্রকোনার বারহাট্টা উপজেলার ২ নম্বর সাহতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুবায়ের হোসেন খান রতন (রতন মেম্বার)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাহতা ইউনিয়নের দরুন সাহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দরুন সাহতা ও আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৈঠকে সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ শিক্ষক এলকাছ মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিটন সিদ্দিকী। বক্তব্য দেন মিজানুর রহমান, দিলু তালুকদার, লিটন সিদ্দিকী, ডা. মতিন, ডা. মজিবুর রহমান, এন্টাস মিয়া, শাহীন শেখ, মোতালেব, আব্দুল হামিদ বুদু, ডেমুড়া গ্রামের সোহেল এবং মাছেলা গ্রামের শুকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রতন মেম্বার একজন শিক্ষিত ও ভদ্র ব্যক্তি। তিনি ২০১৬ সালে ২ নম্বর সাহতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। ইউনিয়নের উন্নয়নে তাঁকে ভবিষ্যতেও পাশে রাখার আহ্বান জানান বক্তারা।
রতন মেম্বার বলেন, “আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। সুযোগ পেলে ২ নম্বর সাহতা ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।”
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন