খবর ২৪ ঘন্টা , ডেস্ক
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টায় রায়গঞ্জ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মুনসুর আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন।
সভায় আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ রোড-হাটিকুমরুল পথসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ, পারস্পরিক সমন্বয় এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, ধানগড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা রুহুল আমিন জিহাদী, সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস, পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন হাসিনুর, চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মাসুদ রানাসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীরা।
সভায় নেতারা লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন