reporter মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
প্রকাশ : 12 সেপ্টেম্বর 2026 ইং
৩৬ বার পড়া হয়েছে

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

সিরাজগঞ্জের বেলকুচিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আঃ মমিন (৩৫) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহত মমিনের ভাই মান্নান অভিযোগ করে বলেন, বাড়ির সীমানায় প্রাচীর নির্মাণের সময় প্রতিপক্ষ বাধা দিলে তাঁরা তা প্রতিহত করেন। পরে প্রতিপক্ষ থানায় অভিযোগ দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘর ভাঙচুর ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। বাধা দিতে গেলে মমিনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের শফিকুল ইসলাম শফি বলেন, মমিন ও তাঁর সহযোগীরা জোরপূর্বক তাঁর এক আত্মীয়ের জায়গা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করেন। ওই সময় বাড়িতে পুরুষ সদস্য না থাকায় নারীরা বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন নারী আহত হন। তাঁদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানান।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বলেন, দেলুয়া গ্রামের মারামারির ঘটনায় উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০