মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
শনিবার সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আফরিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; নিজেদের বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
মন্তব্য করুন