reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 21 এপ্রিল 2026 ইং
২২১ বার পড়া হয়েছে

রায়গঞ্জে ধানগড়া বাসস্ট্যান্ডে সিএনজি-নসিমন সংঘর্ষে আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌর বাসস্ট্যান্ডে সিএনজি ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

আহতরা হলেন— মোঃ শহিদুল ইসলাম (৫১), মোঃ তৌহিদুল ইসলাম (২৬), মোঃ নূরুল ইসলাম এবং মোঃ হায়দার আলী। তাদের মধ্যে শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার কামারপাড়া এলাকার বাসিন্দা। অপর দুইজন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াগোবিন্দ ও খোকশাবাড়ী এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুইজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত সিএনজি ও নসিমন গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০