reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 22 এপ্রিল 2026 ইং
৮৯ বার পড়া হয়েছে

চলতি বোরো মৌসুমে ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার


চলতি বোরো মৌসুমে নির্ধারিত দামে ধান-চাল ও গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আতব চাল প্রতি কেজি ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। উল্লেখ্য, গত বছরও একই দামে বোরো ধান ও চাল সংগ্রহ করা হয়েছিল।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ধান ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

এবার সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে—

৫ লাখ টন ধান

১২ লাখ টন সিদ্ধ চাল

১ লাখ টন আতব চাল

৫০ হাজার টন গম

সব মিলিয়ে মোট ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে।

সার্বিক খাদ্য পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। সরকারি গুদামে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল সংরক্ষিত আছে, যা জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য সন্তোষজনক। নতুন সংগ্রহ অভিযান শেষে মজুত আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১০

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১১

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত, মুহূর্তেই আগুন—ছুটে এলো ফায়ার সার্ভিস

১৩

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি আব্দুল হাদি

১৪

মিরপুর থেকে ঈশ্বরগঞ্জে ওসি সাজ্জাদ রোমন, মাদক-জুয়া বন্ধে কঠোর বার্তা

১৫

চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুরের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৬

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

১৭

রায়গঞ্জে কুরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

রায়গঞ্জে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

১৯

রায়গঞ্জে কাবাডি প্রতিযোগিতায় রানার্সআপ রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা, পুরস্কার বিতরণ

২০