খবর ২৪ ঘন্টা , ডেস্ক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার এজাহারভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রায়গঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে লালকালির ওয়ারেন্ট মূলে মোছা. লাকী (৩৮), স্বামী মোঃ আব্দুল খালেক, গ্রাম- খেতাবগাতী, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।
এছাড়াও নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয়— মোঃ ইব্রাহিম সেখ (২৮), পিতা মোঃ জালাল; মোঃ জালাল (৫২), পিতা মৃত বাহার; মোছা. জান্নাতি খাতুন (২৫), পিতা জালাল এবং মোছা. নুরজাহান খাতুন (৫০), স্বামী মোঃ জালাল। তাদের সকলের বাড়ি কুস্তা (শিবপুর) গ্রামে, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে যথাযথ নিরাপত্তায় আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামীদের গ্রেফতারে আমাদের তৎপরতা চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ, জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
মন্তব্য করুন