reporter মোঃ পারভেজ আলী , স্টাফ রিপোর্টার
প্রকাশ : 23 এপ্রিল 2026 ইং
১৮৫ বার পড়া হয়েছে

বেলকুচিতে অভিযান: অবৈধ দোকানপাট গুড়িয়ে দিল প্রশাসন

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় আঞ্চলিক সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ অংশ পলাশ মার্কেট, মুকুন্দগাঁতি বাজারসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, ফুটপাত দখল করে বসানো দোকান-পাট, অস্থায়ী চা স্টল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। ভেকু (এক্সকাভেটর) মেশিনের সহায়তায় এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং সড়কের দুই পাশ থেকে অবৈধ দখল সরিয়ে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে অনিয়ন্ত্রিতভাবে দোকান বসানো এবং ফুটপাত দখলের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে হাটের দিন ও ব্যস্ত সময়ে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। এ অবস্থায় প্রশাসন সড়কটি দখলমুক্ত করতে উদ্যোগ নেয়।

পৌর নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, “উচ্ছেদের আগে তিন দিন পূর্বে মাইকিং করে সকল অবৈধ দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু অনেকেই তা অমান্য করে স্থাপনা রেখে দেন। ফলে জনস্বার্থে ও যানজট নিরসনে বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও জানান, বেলকুচি পৌর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। জনদুর্ভোগ কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে উচ্ছেদ অভিযানের পর সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন কেউ কেউ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১০

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১১

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১২

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৩

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

১৪

ঢাকা থেকে রংপুর লং মার্চ: পাঙ্গাসীতে জামায়াতের প্রস্তুতি সভায় নানা সিদ্ধান্ত

১৫

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

আধুনিকতার যুগে ঘোড়ার হাল, এভাবেই সংসার চালান শফিকুল

১৭

রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

১৮

বেলকুচিতে বেকারি ও ভোজ্য তেলের বাজারে অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

১৯

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা

২০