reporter খবর ২৪ ঘন্টা , ডেস্ক
প্রকাশ : 27 অক্টোবর 2025 ইং
২৮ বার পড়া হয়েছে

নারী বিশ্বকাপে এক ম্যাচ জিতে কত টাকা পেলো বাংলাদেশ?

ছবি : সংগৃহীত নারী বিশ্বকাপ

এবার কোটি টাকার ঝনঝনানি নারীদের চলতি বিশ্বকাপ আসরে। মাত্র এক ম্যাচ জিতেই বাংলাদেশের মেয়েদের একাউন্টে ঢুকেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। অংশগ্রহণের পাশাপাশি এক ম্যাচ জেতায় বিশ্বকাপ থেকে এই পুরস্কার পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। যা ২০২৩ ছেলেদের বিশ্বকাপে ২ ম্যাচ জেতা বাংলাদেশের প্রাইজমানির চেয়ে প্রায় দ্বিগুণ। অবশ্য টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা কিনা নারীদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

শেষের ঘন্টা বাজছে নারী ওয়ানডে বিশ্বকাপের। বাকি আছে দুই সেমিফাইনাল ও শিরোপা নির্ধারণী ম্যাচ। এবারের নারী বিশ্বকাপ অন্যান্য আসরের তুলনায় অনেকটাই ভিন্ন। যেখানে আম্পায়ার ও ম্যাচ রেফারি কেবল নারীরাই। আছে আগের চাইতে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল সঙ্গে কোটি কোটি টাকার ঝনঝনানি।

দ্বিতীয়বারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৮ দলের বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে নানা আশার বাণী ছিল বাংলাদেশের মুখে। সেই স্বপ্নের যাত্রাটাও শুরু হয়েছিল দূর্দান্ত। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়। এই জয়ের পরই মেলতে থাকে তাদের স্বপ্নের ডালপালা।

কিন্তু হঠাৎই জ্যোতির দলের ছন্দপতন। বাকী ছয় ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। অনেক ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত সঙ্গী সেই হতাশা। সুযোগ হাতছাড়া হওয়ায় পাকিস্তানের বিপক্ষে পাওয়া একমাত্র জয়কে সঙ্গী করেই নারী ক্রিকেটারদের ধরতে হয়েছে ঘরের বিমান।

তবে মাত্র এক ম্যাচ জিতেও বাংলাদেশের ঝুলিতে ঢুকেছে কোটি টাকা। শুধুমাত্র অংশগ্রহণকারী দল হিসেবেই তারা পাবে ৩ কোটি ২ লাখ টাকা। গ্রুপ পর্বে এক ম্যাচ জেতায় বাংলাদেশ পাচ্ছে আরো ৪১ লাখ ৫৬ হাজার টাকা। যা যোগ করলে দাঁড়ায় ৩ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকা। যা ছেলেদের বিশ্বকাপের তুলনায় অনেক বেশি।

২০২৩ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই ছিল প্রাইজমানি। কোনো ম্যাচ না জিতলেও ১ লাখ মার্কিন ডলার আয় হতো। তবে সে আসরে বাংলাদেশ জিতেছিল ২ ম্যাচ। আর তাতেই ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ২ কোটি টাকা। ছেলেদের থেকে এক ম্যাচ কম জিতেও প্রায় দেড় কোটি টাকা বেশি পুরস্কার পেলো জ্যোতির দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা, হয়রানির অভিযোগ

চিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমেন খান, চান জনগণের সমর্থন

সলঙ্গায় রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার

বেলকুচিতে রাস্তা নির্মাণের আগেই অর্থ আত্মসাতের অভিযোগ

হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বারহাট্টায় চেয়ারম্যান প্রার্থী রতন মেম্বারের উঠান বৈঠক

বেলকুচিতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

১০

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

১১

রায়গঞ্জে গভীর রাতে আগুন, পুড়ল বিধবার ছেলের বিয়ের টাকা-স্বর্ণ

১২

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

রায়গঞ্জে জামায়াতের লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা

১৪

তাড়াশে গৃহবধূকে পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

১৫

রাজনীতিতে নির্যাতন-কারাভোগ, এবার জনগণের রায়ে চেয়ারম্যান হতে চান পলাশ

১৬

অচিন্ত তালুকদারের মৃত্যুতে শোক, মরদেহ দেখতে গেলেন বিএনপি নেতা শামসুল ইসলাম

১৭

বারহাট্টায় নির্ধারিত দামের বেশি সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

১৮

ধামরাইয়ে দুই লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

১৯

শিক্ষার্থীদের হয়রানি নয়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রায়গঞ্জে এএসপি সাইফুল

২০